| যুদ্ধাপরাধীদের বিচার : এ মাসেই ট্রাইবুনাল গঠন, তদন্ত কর্মকর্তা নিয়োগ |
|
|
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর জন্য এ মাসের মধ্যেই ট্রাইবুনাল গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের কাজ শেষ হবে বলে আবারো জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার তিনি বলেন, এ বিচারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করতেই একটু সময় নেয়া হচ্ছে।
|
|
| সংবিধান লঙ্ঘন করেছে সরকার: মওদুদ |
|
| ভারতের সঙ্গে করা চুক্তিগুলোর বিষয় রাষ্ট্রপতিকে জানানোর পর তা সংসদে উপস্থাপন না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
|
|
| শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান সারাথ ফনসেকার বিচার আগামী সপ্তাহে |
|
|
আগামী সপ্তাহে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শ্রীলঙ্কার পরাজিত রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল সারাথ ফনসেকা।
সেনাপ্রধানের দায়িত্বে নিয়োজিত থাকাকালীন সময়ে রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া এবং সেনাবাহিনীর নীতি ভাঙ্গার দায়ে সেনাআইনে বিচার হবে তার।
|
|
| পুলিশের লাঠিচার্জ, ৫০ আলুচাষী আহত |
|
|
হিমাগার কর্তৃপক্ষ ও পুলিশের লাঠিচার্জে শুক্রবার রংপুরে আহত হয়েছেন ৫০ আলুচাষী।
আমাদের রংপুর প্রতিনিধি জানিয়েছেন, হিমাগার কর্তৃপক্ষ আলু চাষীদের দুদিন অপেক্ষা করিয়ে শুক্রবার আলু হিমাগারে তোলা শুরু করার পর আবার তা বন্ধ করে দিলে চাষীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
|
|
| 'নিরপরাধ' মানুষের মৃত্যু বন্ধের অঙ্গীকার বিডিআর-বিএসএফ বৈঠকে |
|
|
পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে শেষ হয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ ও বিডিআর’র সীমান্ত সম্মেলন।
দুই বাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়, সীমান্তে নিরীহ মানুষের মৃত্যু, দুই দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলে। তাই যে কোনো মূল্যে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
|
|
| ১/১১-এর ষড়যন্ত্রকারীরা এখনো দলের ভেতরে লুকিয়ে আছে: গয়েশ্বর রায় |
|
|
তারেক রহমান গণতান্ত্রিকভাবেই বিএনপি’র নেতৃত্বে এসেছেন—এ কথা জানিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো রকম ষড়যন্ত্র করেই তাকে নেতৃত্ব থেকে সরানো যাবে না। বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়েজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
|
|
| মাইনাস টু’ ফর্মুলা বাস্তবায়নে দুদককে ব্যবহার করা হয়েছিল : আদালতের অভিমত |
|
| শেখ হাসিনার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা বৃহস্পতিবার বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এ মামলা বাতিলে শেখ হাসিনার করা আবেদনের ওপর ২য় দিনের শুনানি শেষে এ রায় দেয় আদালত।
|
|
| আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতে পারে: অর্থমন্ত্রী |
|
|
‘
আগামী অর্থবছরের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহম্পতিবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
|
|
| একাত্তরের হত্যাযজ্ঞের নেতাদেরই বিচার হবে: সৈয়দ আশরাফ |
|
|
যুদ্ধাপরাধীদের বিচার বলতে একাত্তরের হত্যাযজ্ঞের নেতৃত্বদানকারীদের বিচার বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে এ কথা বলেন তিনি ।
|
|
| তারেকের দেশে ফেরা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে সরকার: বিএনপি |
|
|
তারেক রহমানের নেতৃত্ব বর্তমান মহাজোট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই তার দেশে ফেরা বাধাগ্রস্ত করতে সরকার নানা ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বললেন, রাজনীতিতে বড় দুই দলের মুখোমুখি অবস্থানের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগই দায়ী।
|
|
| নির্বাচনী অঙ্গীকার নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীদল: প্রধানমন্ত্রী |
|
| জনগণকে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিরোধীদল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সিরাজগঞ্জ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
|
|
| দিনাজপুরে আদিবাসী জনগোষ্ঠির ৮ দফা বাস্তবায়নের দাবী |
|
| দিনাজপুর থেকে রিয়াজুল ইসলাম : ৮ দফা বাস্তবায়নের দাবীতে শনিবার দিনাজপুর প্রেসকাব মিলনায়তনে ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি দিনাজপুর ও বাংলাদেশ আদিবাসি সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
|
|
| বাংলার মাটিতে কোন সন্ত্রাস দূনর্ীতির স্থান হবে না, শেখ হাসিনা |
|
|
বাংলার মাটিতে কোন সন্ত্রাস দূনর্ীতির স্থান হবে না, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবোই বলে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে মহাজোট সরকারের যুগান্তকারী পদপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল জনসমাবেশে জনতার উদ্দেশ্যে এ অঙ্গিকার ব্যক্ত করেন।
|
|
| জাতীয় পার্টি ছাড়া ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন অসম্ভব: এরশাদ |
|
| জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দিনাজপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে শনিবার এ কথা বলেন তিনি।
|
|
| প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন: বিএনপি |
|
| বিএনপি নয়, আওয়ামী লীগই ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমানের তৃতীয় কারাবন্দি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
লাখো ভক্তের অশ্রু আর বিনম্র শ্রদ্ধ্যায় বি |
|
|
|
|